ডিবির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানিয়ে হাইকোর্টের কাছে প্রতিবেদন দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার বিকেলে এ প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম বলেন, গতকাল বিকেলে প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, বিকেলে ডিবির প্রতিবেদনটি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। এ প্রতিবেদনটি বৃহস্পতিবার সরাসরি আদালতের কাছে জমা দেওয়া হবে। তার আগে এর বিষয়বস্তু সম্বন্ধে জানার কোনো সুযোগ নেই।