ডিবির সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলিস্তানে গতকাল সোমবার মধ্যরাতে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। পুলিশের দাবি, একদল ছিনতাইকারীর সঙ্গে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিবিনিময়ের সময় তাঁরা আহত হন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১২টার দিকে গুলিস্তানে গোলাপ শাহ মাজার-সংলগ্ন এলাকায় ছিনতাইকারীদের সঙ্গে ডিবি পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ডিবির সদস্য আবদুল আজিজসহ তিনজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় কোরবান আলী নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে। গুলিবিদ্ধ অপর দুজনের মধ্যে একজন হলেন মো. ইয়াসিন। আরেকজনের নাম জানা যায়নি। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।