ডিবির হেফাজতে অসুস্থ স্বেচ্ছাসেবক দলের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে থাকা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলীকে অসুস্থ অবস্থায় গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ অসুস্থ অবস্থায় শরফতকে হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়।
ডিবির পরিদর্শক ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, হঠাৎ করে শরফত বুকে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
১৫ নভেম্বর শরফত ও স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারীকে অগ্নিসংযোগ, ভাঙচুর, বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে রমনা থানায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়।