ডিবিসির আনুষ্ঠানিক সম্প্রচার আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে সরাসরি আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করবে ঢাকা বাংলা চ্যানেল (ডিবিসি নিউজ)। চ্যানেলটিতে ২৪ ঘণ্টা খবর প্রচার করা হবে। আজ সকাল পৌনে ১০টায় চ্যানেলটির সম্প্রচার শুরু হবে। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনুর উপস্থিত থাকার কথা রয়েছে। মহাখালী বাণিজ্যিক এলাকার আহসান টাওয়ারে চ্যানেলটির কার্যালয়। চ্যানেলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, এটি হবে পুরোপুরি সংবাদভিত্তিক চ্যানেল।