ডিবেটিং সোসাইটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তর্কবাগীশ ডিবেটিং সোসাইটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ইকবাল আখতার। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, একাডেমিক সুপারভাইজার নূরনবী মিয়া, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, জে কে এ মান্নান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান সরকার প্রমুখ।