ডিভি ২০১২-এর ফলাফল ১ মে থেকে পাওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি ২০১২-এর ফলাফল পয়লা মে কিংবা তার পর থেকে http://www.dvlottery.state.gov ওয়েবসাইটে পাওয়া যাবে। মার্কিন কংগ্রেস অনুমোদিত ডিভি ভিসার আওতায় বাৎসরিক ভিত্তিতে যুক্তরাষ্ট্রে কম অভিবাসী আছে, এমন দেশের নাগরিকদের ৫০ হাজার ভিসা দেওয়া হয়। দৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে সারা বিশ্ব থেকে পাওয়া আবেদনগুলোর মধ্য থেকে ডিভির জন্য প্রার্থী বাছাই করা হয়।ডিভি ২০১২-এর ওয়েবপেজের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় এলে আবেদনকারীদের তাঁদের অনলাইন ডিভি আবেদনপত্রের কনফারমেশন পাতায় প্রাপ্ত তথ্যগুলো দিতে হবে। এই কনফারমেশন পেজটি ডিভির জন্য অনলাইন আবেদন ফরম পূরণের পর আবেদনকারীদের প্রিন্ট করে সংরক্ষণ করে রাখার কথা। আবেদনকারীরা যদি করফারমেশন পাতাটি সংরক্ষণ না করে থাকেন, তাহলে ওই পাতার তথ্যগুলো পুনরায় পাওয়ার আর কোনো পথ নেই। মার্কিন দূতাবাস কিংবা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই কনফারমেশন পাতাটির আরেকটি কপি দিতে পারবে না এবং আবেদনকারী তাঁর আবেদনের অবস্থা দেখতে কিংবা তাঁর ভিসার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন না।অনলাইন স্ট্যাটাস চেক পাতায় ‘বিজয়ী’ বার্তা পাওয়া মানে এই নয় যে আবেদনকারী ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। ডাইভারসিটি ভিসা প্রাপ্তির জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে হলে সব আবেদনকারীকে দুটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, আবেদনকারীকে অনলাইন আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং নিজের সম্প্রতি তোলা একটি ছবি দিতে হবে। দ্বিতীয়ত, আবেদনকারীকে প্রমাণ করতে হবে, ডিভি ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কিংবা কাজের অভিজ্ঞতা তাঁর রয়েছে। সম্ভাবনাময় আবেদনকারীরা যেন লটারির জন্য আবেদন করার আগে ডিভি লটারির জন্য প্রয়োজনীয় শর্তগুলোর সঙ্গে নিজ শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা যাচাই করে নেন।এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা ডিভি লটারির বিজয়ী হিসেবে চিহ্নিত হবেন, তাঁরা ভিসা পাওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ওয়েবসাইটেই নির্দেশনা পাবেন। ডিভি-সংক্রান্ত সব যোগাযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের এন্ট্রি স্ট্যাটাস চেক পাতার মাধ্যমে করা হবে। পর্যায়ক্রমে এন্ট্রি স্ট্যাটাস চেক পাতায় যাঁরা বিজয়ী হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদের ডাইভারসিটি ভিসা পাওয়ার জন্য উপরোল্লিখিত যোগ্যতাগুলো রয়েছে, সে বিষয়টি প্রমাণ করতে মার্কিন দূতাবাসে একটি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।ডিভি ভিসা-সংক্রান্ত ঘোষণাবলি ই-মেইলের মাধ্যমে পাঠানো হয় না। আপনি লটারি জিতেছেন কিংবা ‘গ্রিন কার্ড’ পেয়েছেন, এমন দাবি করা যেকোনো ই-মেইলই অবৈধ। ডিভি ভিসা লটারিতে অংশগ্রহণকারীরা লটারি জিতেছেন কি না কিংবা ভিসার জন্য আবেদন করার পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে জানানোর অধিকার অন্য কোনো প্রতিষ্ঠান বা বেসরকারি অথবা ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নেই। সবাইকে আবারও জানানো হচ্ছে যে ডিভি-সংক্রান্ত সব যোগাযোগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট http://www.dvlottery.state.gov-এর এন্ট্রি স্ট্যাটাস চেক পাতার মাধ্যমে করা হবে। বিজ্ঞপ্তি।