ডিভির আবেদন ফি বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকান পাসপোর্ট ও নাগরিক সেবাসংক্রান্ত ফির পাশাপাশি ১৩ জুলাই থেকে ডাইভারসিটি ভিসার (ডিভি) আবেদন ফি বাড়ছে। ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত ফিগুলোতে মার্কিন নাগরিক সেবা, অভিবাসন ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার সঙ্গে সংশ্লিষ্ট খরচের পরিমাণ প্রতিফলিত হয়েছে। পরিবর্তিত ফির পুরো তালিকাটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (যঃঃঢ়://ঃৎধাবষ.ংঃধঃব. মড়া/ারংধ/ভববং/ভববং-১৩৪১.যঃসষ) পাওয়া যাবে। পরিবর্তিত ফির হার হচ্ছে, প্রাপ্তবয়স্ক নাগরিকদের পাসপোর্টের জন্য আবেদন ৭০ ডলার, বিদেশে জন্মসংক্রান্ত কনস্যুলার রিপোর্ট-১০০ ডলার, পাসপোর্টের অতিরিক্ত পৃষ্ঠার জন্য ৮২ ডলার, নোটারি ও সত্যায়িত সেবা প্রতি সিল ৫০ ডলার, পাসপোর্ট বই নিরাপত্তা সারচার্জ ৪০ ডলার ও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দাবি ত্যাগ ৪৫০ ডলার। ডিভির আবেদন ফি বাড়ছে: ডাইভারসিটি ভিসা আবেদন ফি মাথাপিছু বেড়ে ৮২০ ডলার হবে। ডিভি আবেদনকারীদের বলা হয়েছে আবেদন পত্রে যে কয়জন ব্যক্তির নাম উল্লেখ করা থাকবে তাদের প্রত্যেকের বিপরীতে আবেদন ফি দিতে হবে।