ডিম আমদানি বন্ধের দাবিতে সমাবেশ
ডিম আমদানি বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার খুলনায় সমাবেশ করা হয়েছে। নগরের কেডিএ এভিনিউয়ে পোস্ট অফিসের সামনে খুলনা পোলট্রি-ফিশ ফিড শিল্প মালিক সমিতি, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন ও পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদের আঞ্চলিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন পোলট্রি-ফিশ ফিড শিল্প মালিক সমিতির সভাপতি এস এম আনিসুজ্জামান। বক্তব্য দেন, ওই সমিতির সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের বাগেরহাট প্রতিনিধি জাহিদ হোসেন, শ্যামলানন্দ দেবনাথ, মোল্লা ওহিদুজ্জামান, নড়াইলের প্রতিনিধি গোবিন্দ কুণ্ডু, খুলনার বটিয়াঘাটা উপজেলার প্রতিনিধি তাপস মল্লিক প্রমুখ।বক্তারা পোলট্রিশিল্প রক্ষায় ডিম আমদানি বন্ধ, বার্ডফ্লুসহ অন্যান্য রোগ শনাক্তকরণ যন্ত্রপাতি ও ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।