ডিম থেকে ফুটল অজগরের ২৮ বাচ্চা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম উপায়ে ইনকিউবেটরে অজগরের ডিম থেকে ২৮টি বাচ্চা ফুটেছে। প্রায় ৬৭ দিন ধরে ইনকিউবেটরে রাখা ডিম থেকে গতকাল মঙ্গলবার এসব বাচ্চা ফুটেছে বলে জানিয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানার চিকিৎসক শাহদাত হোসেন জানান, একটি অজগর ৩১টি ডিম দিয়েছিল। খাঁচায় থাকলে ডিম নষ্ট হয়ে যায়। পরে সেগুলো ইনকিউবেটরে রাখা হয়েছিল। ওখান থেকে ২৮টি বাচ্চা ফুটেছে।
জানা গেছে, বাচ্চাগুলো আপাতত ইনকিউবেটরে থাকবে। পরে চামড়া বদল হলে সেগুলো স্থানান্তর করা হবে। তখন জেলা প্রশাসকের পরামর্শ পেলে সেগুলো বনে ছেড়ে দেওয়া হবে। এর আগে ২০১৯ সালে ২৫টি অজগরের বাচ্চা ফুটেছিল। সেগুলো বনে ছেড়ে দেওয়া হয়েছিল।