ডিম দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাঙালি হবে স্বাস্থ্যবান-প্রতিদিন ডিম খান’ এ প্রতিপাদ্যে সিলেটে গতকাল শুক্রবার বিশ্ব ডিম দিবস উদ্যাপিত হয়েছে। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় সমিতির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে হয় সেমিনার। এ টি এম মাহবুব-ই-এলাহীর সভাপতিত্বে সেমিনারে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম গোলাম শাহি আলম ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম রাশেদ হাসনাত। নিজস্ব প্রতিবেদক, সিলেট|