ডিম দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সুস্থ যদি থাকতে চান, প্রতিদিন ডিম খান’ প্রতিপাদ্যে সিলেটে গতকাল বিশ্ব ডিম দিবস পালন করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহন মিঞা, সিলেট পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়েজ রেজা চৌধুরী ও সাংবাদিক-লেখক আফতাব চৌধুরী বক্তব্য দেন। প্রতিবছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার পালিত হয় বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশন ১৯৯৬ সালে ভিয়েনায় অনুষ্ঠিত এক সম্মেলনে প্রথমবারের মতো ডিম দিবসের ঘোষণা দেয়।