ডিম দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস-২০১৬। এ উপলক্ষে গতকাল শুক্রবার নগরীতে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিভাগের বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান। রাজশাহী কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এনিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের উপপ্রধান ভেটেরিনারি অফিসার হেমায়েতুল ইসলাম। জালাল উদ্দিন সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. খালেকুজ্জামান, আল-ফারুক চৌধুরী, সাইফুল ইসলাম, মো. নিজামউদ্দিন, খন্দকার মোজাফফর হোসেন, ফারহানা হক প্রমুখ।