প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিম সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে বিশ্ব ডিম দিবস। গতকাল শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটি (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ বিভাগ খুলনার উদ্যোগে প্রাণিসম্পদ ভবন থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।