ডিম দিয়েছে শঙ্খিনী মা হয়েছে মনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবাশ্রমের শঙ্খিনীটি ডিম দিয়েছে। আর মা হয়েছে সেই বানর মনু। যে মনু সেবাশ্রমের পোষা কুকুর সিসিলার দুধ খেয়ে বেঁচে উঠেছিল। এই সেবাশ্রমে এখন সে ফুটফুটে একটি সন্তানের মা।সেবাশ্রমের প্রাণীগুলোর দেখভালের দায়িত্বে নিয়োজিত সজল দেব ও সঞ্জিত দেব জানান, গত বুধবার রাতের কোনো এক সময় খাঁচায় রাখা একটি পাত্রে স্ত্রী শঙ্খিনীটি ছয়টি ডিম দিয়েছে। আর গত মঙ্গলবার দুপুরে বানর মনু একটি বাচ্চা প্রসব করেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের রূপসপুর গ্রামে বন্য প্রাণী সেবাশ্রমে গিয়ে দেখা গেছে, বানর মনু বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে আছে। আর বাচ্চাটিও মায়ের পিঠ দুই হাতে জড়িয়ে বুকের মধ্যে উল্টোভাবে ঝুলে আছে। শঙ্খিনী সাপের খাঁচায় স্ত্রী শঙ্খিনীটি ডিমে তা দিচ্ছে। পাশে পুরুষ শঙ্খিনীটি রয়েছে। কিছুক্ষণ পর স্ত্রী শঙ্খিনীটি ডিমের পাত্র থেকে নেমে খাঁচায় রাখা পাতার নিচে নিজেকে লুকিয়ে ফেলে। সজল দেব জানান, স্ত্রী শঙ্খিনীটি কিছুক্ষণ ডিমে তা দেওয়ার পর ডিম থেকে নেমে যায়। ২০-২৫ মিনিট পর আবারও ফিরে এসে তা দিচ্ছে।সেবাশ্রম সূত্র জানায়, ২০০৯ সালের ২২ জুলাই উপজেলার কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা-বাগানের শ্রমিকবসতির একটি কুয়া থেকে শ্রমিকদের অনুরোধে শঙ্খিনী সাপ দুটি উদ্ধার করা হয়েছিল। সেই থেকে শঙ্খিনী দম্পতি সেবাশ্রমে রয়েছে।উপজেলার চলিতাছড়া গ্রাম থেকে দুই মাস বয়সের শিশু বানরটিকে এনে দিয়েছিলেন এক আদিবাসী খাসিয়া। বানরটির মা মারা গিয়েছিল। বাচ্চাটিকে গ্রহণ করে সিতেশ দেব এর নাম রেখেছিলেন ‘মনু’। সিতেশ দেবের পোষা কুকুর সিসিলারও দুই মাস বয়সের একটি বাচ্চা ছিল। মা হারানো বানর মনুকে সিসিলা নিজের বাচ্চার মতোই মমতায় কাছে টেনে নেয়। নিজের দুধ খেতে দেয়। সিসিলার দুধ খেয়ে মনু বেঁচে যায়। ২০০৪ সালের ২৫ এপ্রিল প্রথম আলোর বিশাল বাংলায় মনুকে সিসিলার দুধ খাওয়ানোর সেই ছবিটি ছাপা হয়েছিল।সিতেশ দেব জানান, শঙ্খিনী সাপকে কেউ কেউ শাকিনী বলেও জানে। বৃহত্তর সিলেট অঞ্চলে এ সাপটিকে শঙ্খিনী নামে চেনে। এর বৈজ্ঞানিক নাম ইঁহমধৎঁং ঋধংপরধঃঁং। এ সাপের লেজের অংশটি ভোঁতা থাকে। তাই অনেকেই একে দুমুখো সাপ বলে ভুল করে। এরা নিশাচর। ইঁদুরের গর্ত, ইটের স্তূপ এবং উইয়ের ঢিবিতে এরা থাকতে পছন্দ করে। অন্য প্রজাতির সাপ এদের প্রিয় খাদ্য। কেউটে, গোখরা পর্যন্ত এরা হজম করতে পারে। একমাত্র শঙ্খচূড় ছাড়া সব সাপ এদের ভয়ে পালিয়ে যায়।সিতেশ দেব বলেন, শঙ্খিনী বর্ষায় ডিম দেয় ও বাচ্চা তোলে। মা শঙ্খিনী ১৫টি পর্যন্ত ডিম দেয়। ডিম থেকে বাচ্চা ফুটতে দুই মাসেরও বেশি সময় লাগে।