ডিম বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার শিশু পরিবার এতিম ৫০ শিশুকে ২৫ কেজি দুধ এবং আসাদুজ্জামান বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৫০ শিশুর মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়। এ ছাড়া বেলাগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে এবং ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর দাখিল মাদ্রাসা মাঠে বিনা মূল্যে গবাদিপশুর কৃমিনাশকসহ বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়। এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক রঞ্জন রায়, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক মো. শাহিনুর ইসলাম, আসাদুজ্জামান বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম অফিস