ডিম বোঝাই পিকআপভ্যান ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গত মঙ্গলবার দিবাগত রাতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান ছিনতাই হয়। গতকাল বুধবার পুলিশ পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যান উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: নাঈম হোসেন (২৫), অলি উল্লাহ (২৪), জামাল হোসেন (৩৫), আবদুল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৩৪) ও জুলিয়া আক্তার (৩৮)। ওই ডিমের মালিক ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে টাঙ্গাইলের সখীপুর এলাকা থেকে পিকআপ ভ্যানে করে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ৫৬ হাজার ডিম নিয়ে ঢাকার শনির আখরায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় একটি মাইক্রোবাস তাঁর পিকআপটির গতিরোধ করে। মাইক্রোবাসের লোকজন নিজেদের জেলা গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে পিকআপ ভ্যানটি তাদের নিয়ন্ত্রণে নেয়। প্রতিবাদ করলে চালক ও তাঁর সহকারীকে মারধর করে পিকআপ ভ্যানটি নিয়ে চলে যায়ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, গতকাল বেলা ১১টার দিকে পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করে।