ডিমলা উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির বর্ধিত সভা গত শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আনিছুল আরেফিন চৌধুরী।
ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শামসুজ্জামান। বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, জেলা বিএনপির নেতা মীর সেলিম, জহুরুল আলম, ডোমার পৌরসভার মেয়র মনছুরুল ইসলাম, স্থানীয় বিএনপির নেতা রাজ্জাকুল ইসলাম, সেতারা সুলতানা চৌধুরী প্রমুখ।