ডিমলা ও মান্দায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামে মবিয়ার রহমান (৫৫) এবং নওগাঁর মান্দা উপজেলার মদনচক গ্রামে আবদুর রহিম (৩৫) খুন হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডিমলার খালিশা চাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের মবিয়ার রহমানের সঙ্গে প্রতিবেশী ঝড়িয়া রায়ের একখণ্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে মবিয়ার রহমান বাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে গরু বাঁধতে গেলে ঝড়িয়া রায়ের লোকজন তাঁর ওপর হামলা চালায়। এতে মবিয়ার সংজ্ঞা হারিয়ে ফেলেন। তাঁকে ডিমলা হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাত নয়টার দিকে মবিয়ার মারা যান।ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রসুল জানান, এ ঘটনায় মবিয়ার রহমানের ছেলে রমজান আলী বাদী হয়ে ঝড়িয়া রায়, নিবোধ চন্দ্র রায়, ক্ষিরোধ চন্দ্র রায়, বিনোদ চন্দ্র রায়সহ ১৬ জনকে আসামি করে ডিমলা থানায় মামলা করেছেন। মবিয়ার রহমানের মৃত্যুর খবর এলাকায় আসার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন।এদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুলাহেল বাকী জানান, মদনচক গ্রামে নিহত আবদুর রহিমের সঙ্গে তাঁর বোন হাফিজা বেগম ও ভগ্নিপতি চাঁন মোহামঞ্চদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার রাতে আবদুর রহিম খুন হন।