ডিমলা সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ‘ডিমলা উপজেলা সমিতি’ গঠন করা হয়েছে। গত শনিবার বিকেলে নীলফামারী পৌরসভা মিলনায়তনে ‘আমরা ডিমলাবাসী’র আয়োজনে এক অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান তবিবুল ইসলাম। বক্তব্য দেন ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য এন কে আলম চৌধুরী, নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল লতিফ, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষক আমির আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট ডিমলা সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। এতে রুহুল আমিন প্রামাণিককে সভাপতি ও মামুনুর রশিদ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।