ডিমলায় কুকুরের কামড়ে ১০ শিশু আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় গত দুই দিনে কুকুরের কামড়ে ১০ শিশু আহত হয়েছে। কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় অভিভাবকেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ও শুক্রবার কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছে জান্নাতুন সুজানা (৫), মণি আক্তার (৬), আফরোজা বেগম (৭), সাবিনা বেগম (৮), সুলতানা পারভিন (৬), মিনি (৪), সাবেহা (৪), সোহেল (৭), সামছুল হক (১০) ও মালেকা বেগম (৮)।