ডিমলায় আ.লীগের কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার।
এ উপলক্ষে সভায় বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক সহিদুল ইসলাম, বালাপাড়ার ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।