ডিমলায় আ.লীগের প্রার্থী নির্বাচনে সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নসংক্রান্ত একটি সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এই সভা চলে।
ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন লোহানী, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেঞ্চদ, উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
এ সময় দুই উপজেলার ২০টি ইউনিয়ন, একটি পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেন।
সভায় সর্বসমঞ্চতভাবে নীলফামারী-১ আসনে ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারের নামে মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহের সিদ্ধান্ত হয়।