ডিমলায় গর্তে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় গতকাল বুধবার গর্তে পড়ে মেহেদী হাসান (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মেহেদী হাসান উপজেলার খালিশাচাপানি ইউনিয়নের ডালিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, মেহেদী গতকাল সকালের কোনো এক সময় বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশনের জন্য করা গর্তে পড়ে যায়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে ওই গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে খালিশাচাপানি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ওই গর্তে পানি বেশি না থাকলেও মাথা নিচের দিকে পড়ে যাওয়ায় কাদার মধ্যে মেহেদী আটকে মারা যায়।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন খান বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাননি।