ডিমলায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর ঝুনাগাছ চাঁপানি গ্রামে বৃহস্পতিবার দুলালী বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।গৃহবধূর অভিভাবকের দাবি, যৌতুকের টাকার জন্য দুলালীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অপরদিকে ছেলের অভিভাবকের দাবি, দুলালী বিষপানে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী, শ্বশুরসহ পরিবারের লোকজন পলাতক রয়েছেন। ডিমলা থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, ময়নাতদন্তের শেষে অভিভাবকের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।