ডিমলায় তিন ইউপির নির্বাচনী তফসিল বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় পর্যায়ে ঘোষিত তফসিল থেকে নীলফামারীর ডিমলা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনী তফসিল বাতিল করা হয়েছে। বিলুপ্ত ছিটমহলবাসী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় ও একটি বিলুপ্ত ছিটমহল ইউনিয়নে অন্তর্ভুক্তির জন্য উচ্চ আদালতে রিট করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২৩ মার্চ নির্বাচন কমিশনের উপসচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এক পত্রে ওই তফসিল বাতিল করা হয়।
নির্বাচন কমিশনের জারি করা ওই পত্রে বিভিন্ন কারণে তৃতীয় পর্যায়ের তফসিলে ৬৮৫টি ইউনিয়নের মধ্যে ১১টির তফসিল বাতিল করা হয়। এর মধ্যে ডিমলার অধুনালুপ্ত ছিটমহলবাসীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব না হওয়ায় গয়াবাড়ি ও টেপাখড়িবাড়ি ইউনিয়ন এবং অধুনালুপ্ত ছিটমহল বড়খানকি খগাখড়িবাড়ি ইউনিয়নের অন্তর্ভুক্ত করার জন্য ঘোষিত তফসিল বাতিলের কথা জানানো হয়। তৃতীয় পর্যায়ে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ এপ্রিল এই উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।