ডিমলায় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিমলা-১ সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মঙ্গলবার রাতে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সুজিতা রানী রায় প্রথম, তোবারক হোসেন দ্বিতীয় ও দৃষ্টিপ্রতিবন্ধী শ্যামল চন্দ্র রায় তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন।
জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর থেকে ডিমলা উপজেলা পরিষদ মাঠে ‘মাদককে না বলি, মাদকমুক্ত ডিমলা গড়ি’ স্লোগান নিয়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের অডিশন পর্ব শুরু হয়। চলতি মাসের প্রথম সপ্তাহে ২য় পর্ব শেষে ২০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়। ওই ২০ জনকে নিয়ে মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মাঠে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হয়। এই পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহামঞ্চদ আরিফ। প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মা।