ডিমলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডিমলা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নমির উদ্দিন (৭০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার উপজেলার মতিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নমির উদ্দিন ডিমলা সদর ইউনিয়নের সুটিবাড়ির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাইসাইকেলে করে মতিরবাজার যাওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল নমির উদ্দিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।