প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালোবাজারে চাল বিক্রি করায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নে মোতালেব দড়ি নামে একজনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার খাদ্যশস্য বিতরণসংক্রান্ত উপজেলা তালিকা যাচাই কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির কার্ডধারীরা চাল না পেয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছিলেন। অভিযোগের সত্যতা পেয়ে মোতালেব দড়ির ডিলারশিপ বাতিল করা হয়েছে।