ডিলারের সাজা
গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের জন্য সরকারের দেওয়া ১০ টাকা কেজির চাল আত্মসাতের অপরাধে এক ডিলারকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তি হলেন উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার এলাকার ডিলার মোখলেছুর রহমান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আনিছুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত রোববার রাতে এ দণ্ডাদেশ দেন। ইউএনও আনিছুর রহমান বলেন, ১০ অক্টোবর হতদরিদ্রদের জন্য গাওরার দুলালপুর বাজার এলাকায় ১০ টাকা কেজির চাল বিক্রির ডিলার মোখলেছুর উপজেলা খাদ্যগুদাম থেকে ১৩ টন চাল উত্তোলন করেন। পরে তিনি মাস্টাররোল দাখিল করে সব চাল বিক্রি হয়েছে বলে প্রতিবেদন জমা দেন। কিন্তু গোপন সূত্রের মাধ্যমে হতদরিদ্রদের কাছ থেকে টিপসই নিয়ে চাল না দেওয়ার অভিযোগ পান তিনি (ইউএনও)। এরপর রোববার রাতে গাওরার এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় নির্ধারিত স্থানের পরিবর্তে অন্যত্র লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ৫০০ কেজি চাল উদ্ধার করেন তিনি।