ডিশ ব্যবসায়ীকে গুলি করা পুলিশের ৫ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া এলাকায় আল আমিন (২২) নামের এক ডিশ ব্যবসায়ীকে গুলি করার অভিযোগে গ্রেপ্তার বংশাল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীমকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ শনিবার দুপুরে মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক দীপক কুমার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
অভিযোগ আছে, গত শুক্রবার ডিশ বিল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই পুলিশ সদস্য আল আমিনকে গুলি করেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলামের তথ্যমতে, শুক্রবার দুপুরে নন্দিপাড়ার পাঁচ নম্বর সড়কে এই গুলির ঘটনা ঘটে। আহত আল আমিনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।