ডিসি-এসপির বক্তব্যের প্রতিবাদ সাংবাদিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব সম্পর্কে জেলা প্রশাসক (ডিসি) মনোজ কান্তি বড়াল ও পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিকেরা।
এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার বিবৃতি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে), স্থানীয় দৈনিক খবরের পাতা, যুগের চিন্তা ও নারায়ণগঞ্জের অনলাইন দৈনিক নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডট কম।
বিবৃতিতে দাবি করা হয়, গত বুধবার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করছে না। কে কী বলল, তাই লেখা হচ্ছে।’ অন্যদিকে পুলিশ সুপার বলেন, ‘নারায়ণগঞ্জে বিভিন্ন নাশকতার ঘটনায় সাংবাদিকদের আগে থেকে ডেকে নিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে—যা ফৌজদারি অপরাধের সহযোগিতা।’
বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিকেরা জানেন পুলিশ কীভাবে অর্থের বিনিময়ে অবরোধকারীদের সুযোগ করে দিচ্ছে। আন্দোলনের জন্য পুলিশ প্রতিদিন সময় ভাড়া দিচ্ছে অবরোধকারী নেতাদের কাছে। যাঁরা সময় ভাড়া নিচ্ছেন, পুলিশ তাঁদের নির্বিঘ্নে ফটোসেশন করার সুযোগ দিচ্ছে।