ডিসি ও মেয়রের বাসভবন ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ পৌরসভার কোটগাঁও-গণকপাড়া-দেওভোগ খালের ভরাট করা স্থান থেকে বালু সরানোর দাবিতে জলাবদ্ধতার শিকার গ্রামবাসী গতকাল শনিবার জেলা প্রশাসক (ডিসি) ও পৌরসভার মেয়রের বাসভবন ঘেরাও করেন। ওই সময় তাঁরা দুজন বাসায় ছিলেন না। পরে গ্রামবাসী খালের মুখের সামনে থেকে কোদাল দিয়ে বালু তোলেন।পৌরসভার গণকপাড়া এলাকার বাসিন্দা শরিফ আহমেদ বলেন, ‘খালডা ভইরা হালানোর পরেতনই বৃষ্টি আইলেই পানি জইম্যা যায়। পায়খানা ও রান্দনের ঘর ডুইব্যা গেছে। তাই এর একটা বিহিত করতে সবাই মিল্যা ডিসি ও মেয়রের বাড়ি ঘেরাও করতে যাই। কিন্তু তাগোরে পাই নাই। পরে ফিরা আইসা নিজেরাই বালু সরানোর কাজ শুরু করি।’গ্রামবাসী খালের মুখের সামনের বালু সরাতে পারলেও কালভার্টের ভেতর ঢোকানো বালুর বস্তা বের করতে পারেননি। মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র কে এম ইরাদত বলেন, ‘খাল ভরাটের কারণে জলাবদ্ধতার খবর জানি। জলাবদ্ধতা পরিস্থিতি নিরসনের জন্য একজন কাউন্সিলরকে পাঠিয়েছি।’