ডিসি কার্যালয়ের প্রাঙ্গণ থেকে চারটি বোমা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের মসজিদের পাশ থেকে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ চারটি বোমা উদ্ধার করেছে। বাগানের সীমানা দেয়ালের মাটি খোঁড়ার সময় নির্মাণশ্রমিকেরা বোমাগুলোর সন্ধান পান। জামালপুরের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শফিকুর রহমান প্রথম আলোকে জানান, কালেক্টরেট ভবনের পশ্চিমে মসজিদের সামনে বাগানের কাজ চলছে। নির্মাণশ্রমিকেরা মাটি খুঁড়তে গিয়ে বোমাগুলো দেখতে পান। এগুলো মাটির প্রায় এক ফুট নিচে পোঁতা ছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমা চারটি উদ্ধার করে।জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম ইদ্রিস হোসেন প্রথম আলোকে বলেন, বোমাগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো।