ডিসি কার্যালয়ের সার্ভারকক্ষে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভারকক্ষে গত বৃহস্পতিবার রােত অগ্নিকাণ্ড হয়েছে।
অগ্নিকাণ্ডে সার্ভারকক্ষের কম্পিউটারের ইউপিএস, স্ক্যানারসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে সার্ভারকক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ইউপিএস, স্ক্যানারসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যায়। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় লাখ টাকা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।