প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম একাডেমির আয়োজনে সাত দিনব্যাপী স্বাধীনতার বইমেলা ২০ মার্চ ডিসি পাহাড়ে শুরু হবে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। একাডেমির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমির চেয়ারম্যান অনুপম সেনকে চেয়ারম্যান, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, পূর্ব কোণ সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আবুল মোমেন, বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, পূর্বদেশ সম্পাদক ওসমান গণি ও শিক্ষাবিদ ড. মাহবুবুল হককে উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় একাডেমির অস্থায়ী কার্যালয়ে মহাপরিচালক নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আনোয়ারা আলম, রীতা দত্ত, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, অজিত কুমার আইচ, রহমান হাবীব, এস এম আবদুল আজিজ, জাহাঙ্গীর মিঞা, সৈয়দা রিফাত আক্তার, বিধান কুমার মিত্র, মেহের আফরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি।