ডিসি সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আজ মঙ্গলবার শুরু হচ্ছে। আজ সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই সম্মেলনকে সামনে রেখে ডিসিরা ৩০৭টি সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের প্রস্তাব দিয়েছেন। মোট ২৪টি অধিবেশনে এসব সমস্যা নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।