ডিসি সম্মেলন শুরু ৮ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় আগামী ৮ জুলাই তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলনের উদ্বোধন করবেন৷
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রমতে, এবারের সম্মেলনে ২০টি কার্য অধিবেশনসহ মোট ২৪টি অধিবেশন থাকবে। এতে মাঠপর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্বরত ডিসিরা প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের কাছে বিভিন্ন সমস্যা ও সমাধানের কথা তুলে ধরবেন৷ ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান৷
প্রতিবছরই এ ধরনের সম্মেলন হয়৷