ডিসি সম্মেলনকে সেতুবন্ধ হিসেবে দেখছেন সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনকে সরকারের সঙ্গে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সেতুবন্ধ হিসেবে দেখছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ বুধবার তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, এ সম্মেলনে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের জন্য সরকার কী প্রকল্প গ্রহণ করেছে এবং গতবার কী প্রকল্প নেওয়া হয়েছিল, সেগুলো নিয়ে মতবিনিময় করা হয়েছে। এটা সরকারের সঙ্গে মাঠপ্রশাসনের কর্মকর্তাদের সেতুবন্ধ হিসেবে কাজ করে।

সাংবাদিকেরা প্রশ্ন করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার দাবি জানিয়ে আসছেন ডিসিরা। এ বিষয়ে সরকারের অবস্থান কী? এ ব্যাপারে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘সরকার বিভিন্ন সংস্থা দেয়। যতটা সম্ভব সরকার বিবেচনা করবে।’

বৈঠক সূত্র জানায়, লিখিত প্রস্তাবে ডিসি ও বিভাগীয় কমিশনারদের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব করা হয়। এর মধ্যে রয়েছে বিভাগীয় কমিশনারের পদটিকে প্রথম গ্রেডে উন্নীত করা, সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বিদেশে শান্তি মিশনে কাজের সুযোগ দেওয়া, অতিরিক্ত জেলা প্রশাসকদের জন্য মোবাইল ভাতা চালু করা ইত্যাদি।