ডিসি সেজে চাঁদাবাজি গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা প্রশাসকের (ডিসি) নামে মুঠোফোনে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জ এলজিইডি কার্যালয়ের পিয়ন ও শহরের বনবাড়িয়া গ্রামের আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জেলা প্রশাসকের গোপনীয় বিভাগের সহকারী আবদুস সালাম বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার একটি মামলা করেন।
মামলার এজাহার ও থানার পুলিশ সূত্রে জানা গেছে, ডিসি পরিচয় দিয়ে আমিনুল ইসলাম হামীম গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ চৌধুরীর মুঠোফোন নম্বরে ফোন দিয়ে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য চাঁদা দাবি করেন। কথাবার্তায় অসামঞ্জস্য ধরা পড়লে বিষয়টি জেলা প্রশাসককে ফোন করে জানানো হয়।
জেলা প্রশাসক ফোন করে আমিনুলকে অফিসে ডেকে পাঠান। একপর্যায়ে সন্দেহ হলে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এলজিইডি কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, আমিনুল মাস্টাররোলে চাকরি করতেন।