ডিসি হিলে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডিসি হিল প্রাঙ্গণে গতকাল সোমবার থেকে ২২ দিনব্যাপী অমর একুশে বইমেলা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উৎসব শুরু হয়েছে। ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন গতকাল বিকেলে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।
প্রধান অতিথির ভাষণে মুনতাসীর মামুন বলেন, ভাষা-সংস্কৃতির ঐতিহ্যের সুকৃতিতে বাঙালি ও বাংলাদেশ আজ পৃথিবীর অন্যতম মর্যাদাবান শক্তি। এই জাতিসত্তা অমর ও অক্ষয়। ইতিহাসকে যারা বিকৃত করেছে, তারা সভ্যতাবিরোধী অপশক্তি। বাংলার এই পবিত্র মাটি থেকে তাদের অস্তিত্ব অবশ্যই নির্মূল করতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, আবদুল হালিম দোভাষ, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী।