ডিসিকে হত্যার হুমকি মামলার অভিযোগপত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। গত রোববার বিকেলে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা পারভেজ ইসলাম এই মামলার অভিযোগপত্র জমা দেন।
মামলার একমাত্র আসামি জহিরুল ইসলাম কুষ্টিয়া কারাগারে আছেন। তিনি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত রপ্তানি উন্নয়ন ব্যুরো কার্যালয়ের সহকারী পরিচালক।
এজাহার সূত্রে জানা গেছে, এক মাস আগে একটি মুঠোফোন থেকে কয়েক দফায় জেলা প্রশাসক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। ৯ অক্টোবর জেলা প্রশাসক থানায় জিডি করেন। পুলিশ ওই দিনই ঢাকা থেকে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করে।