ডিসির কার্যালয়ের চুরি যাওয়া টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নেজারত বিভাগ থেকে বুধবার দিবাগত রাতে চুরি যাওয়া টাকা বৃহস্পতিবার দিবাগত রাতে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজন নৈশপ্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা প্রশাসক এক সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।জানা গেছে, নেজারত বিভাগের কক্ষে রক্ষিত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন ও বোনাসের টাকা চুরি যাওয়ায় পুলিশ নয়জনকে আটক করে বৃহস্পতিবারে। জিজ্ঞাসাবাদে নেজারতের নৈশপ্রহরী আমজাদ হোসেন (৪৫) ও রুহুল ইসলাম (৩৮) চুরির কথা স্বীকার করেন। তাঁদের দেখানো জেলা প্রশাসক ভবনের উত্তর পাশে ঝোপজঙ্গলে মাটি খুঁড়ে টাকা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটা ১০ মিনিটে ঐ ছয় লাখ ১০ হাজার টাকা ব্যাগে করে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়।