ডিসিসহ পাঁচজনের বিরুদ্ধেমামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলীতে রাখাইন সম্প্রদায়ের জন্য কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার বরগুনার আমতলী সহকারী জজ আদালতে এই দেওয়ানি মামলা করা হয়।

তালতলীর রাখাইন সম্প্রদায়ের মং চিন থানসহ পাঁচজন এই মামলা করেন। মামলার বিবাদীরা হলেন উপজেলা উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও সমন্বয় কমিটির সভাপতি এবং আমতলীর ইউএনও মো. আবদুল্লাহ; প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মাহমুদুর রহমান; বরগুনার জেলা প্রশাসক (ডিসি) আবদুল ওয়াহাব ভূঞা ও বড়বগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলমগীর মুন্সী। আমতলীর সহকারী জজ হেলাল উদ্দিন ২৭ মে মামলার শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আরজিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ শাখা থেকে আমতলী-তালতলী উপজেলার উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্পে ২৬ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। যার মধ্যে কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র করার জন্য সাত লাখ টাকা বরাদ্দ রাখা হয়। তালতলীর রাখাইন সম্প্রদায়ের একটি পক্ষ রাখাইন সংস্কৃতি চর্চাকেন্দ্রের নিজস্ব জায়গায় কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের দাবি জানালেও অপর একটি পক্ষ অন্যত্র নির্মাণের দাবি জানায়। অপর পক্ষের দাবি অনুযায়ী, রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) নামের একটি বেসরকারি সংস্থার একতলা ভবনের ওপরে দোতলা তৈরি করে প্রশিক্ষণকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নেয় উপজেলা উপজাতীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, পুনর্বাসন ও সমন্বয় কমিটি। এর প্রতিবাদে তালতলীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর পরও সিদ্ধান্ত পরিবর্তনে ব্যর্থ হয়ে মোকদ্দমাটি দায়ের করা হয়।:n:

গৌরনদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা