ডিসিসি নির্বাচন নিয়ে আইনি জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন না করার বিষয়ে বর্তমান নির্বাচন কমিশনের অনীহায় আইনি জটিলতার সৃষ্টি হবে। কারণ, আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। না হলে করণীয় কী, তা আইনে স্পষ্ট নেই।দুই সিটিতে সরকারের চাহিদা অনুযায়ী নির্বাচন করা সম্ভব নয় বলে গতকাল স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও দুই নির্বাচন কমিশনারের অবসরে যাওয়া, সময়ের স্বল্পতা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন ও জনবলের সংকট এর কারণ।গতকাল সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা কমিশনের চিঠি পেয়েছেন। এখন আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।