ডিসিসি নির্বাচন স্থগিতের আদেশ বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে ঢাকা দক্ষিণের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারী তুহিন মালিকের করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। ফলে ডিসিসি নির্বাচনের কার্যক্রম স্থগিতের হাইকোর্টের আদেশ বহাল থাকছে।গতকাল আদালতে তুহিন মালিকের পক্ষে শুনানি করেন আইনজীবী এম জহির। তাঁকে সহায়তা করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের পর আইনজীবী এম জহির বলেন, শিগগিরই হাইকোর্টে পক্ষভুক্ত হওয়ার আবেদন করা হবে।