ডিসিসি নির্বাচন স্থগিতের কোনো কারণ ছিল না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন স্থগিতের কোনো গ্রাউন্ড (কারণ) ছিল না। ওই সময় নির্বাচন কমিশন ভোট গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।’ গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিইসি এ কথা বলেন। সিইসি বলেন, এখনো নির্বাচন কমিশন ডিসিসি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হলে নির্বাচন করা হবে। ইতিমধ্যে ভোটার তালিকার কাজ শেষ হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলছে।