ডিসিসি নির্বাচনে অংশ নিতে বিরোধী দলকে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে প্রস্তুতি নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচন সম্পূর্ণ অরাজনৈতিক। অর্থনীতি, জাতীয় নীতি বা তত্ত্বাবধায়ক ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ভিন্ন চিন্তাভাবনা থাকতে পারে। কিন্তু অরাজনৈতিক বিষয়ে কোনো ধরনের বিতর্ক থাকা উচিত নয়।গতকাল শনিবার রাতে প্রধানমন্ত্রীর গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, আজকালের মধ্যেই দুই সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। প্রশাসক হিসেবে রাজনীতিবিদ নয়, আমলারাই নিয়োগ পাবেন। বৈঠকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করার সরকারি সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানানো হয়েছে।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, জেলা পরিষদে চেয়ারম্যান নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। কিছুদিনের মধ্যে জেলা পরিষদ গঠন করা হবে।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের এটাই শেষ সুযোগ। বয়সের কারণে মুক্তিযোদ্ধা ও যুদ্ধাপরাধীরা হয়তো আর বেশি দিন বেঁচে থাকবেন না। কিন্তু মানবতাবিরোধীদের বিচার না হলে যুদ্ধাপরাধের কলঙ্ক জাতিকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।