ডিসিসি নির্বাচনে আর আইনি বাধা নেই: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই। তিনি গতকাল রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঠিক করতে কমিশন এ সপ্তাহেই বৈঠকে বসবে। ঢাকা দক্ষিণে সুলতানগঞ্জ ইউনিয়নের ১৩টি এলাকা নিয়ে ৫৭ নম্বর ওয়ার্ড করে গেজেট প্রকাশ করায় আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি বলেন, ‘নতুন এলাকা নিয়ে সমস্যা ছিল, এখন সীমানাবিন্যাস হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গেজেট কমিশনের হাতে এসেছে।’ সিইসি বলেন, নির্বাচন রমজান মাসের আগে করতে গেলে কী কী সমস্যা, কত সময় আছে, তার হিসাব মেলাতে হবে। আবার রমজানের পরে করতে গেলে বেশ কিছু সমস্যা আছে। সে জন্য নির্বাচন করতে দেরিও হতে পারে।