মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের পর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। মুক্তিযুদ্ধে শহীদদের সঞ্চৃতি রক্ষার্থে এ সরকার বদ্ধপরিকর। মুক্তিযুদ্ধের চেতনাকে টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে নির্বাচিত করুন। অন্যথায় মুক্তিযোদ্ধাদের টিকে থাকা কঠিন হবে।’ তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মর্মবাণী পৌঁছে দিতে হবে। বর্তমানে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। আগামী ডিসেম্বর থেকে সব মুক্তিযোদ্ধাকে সমঞ্চানী ভাতা দেওয়া হবে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সমঞ্চুখযুদ্ধে ১৩ অক্টোবর প্রাণ দেওয়া সাতজন শহীদের সঞ্চরণে নির্মিত সঞ্চৃতিসৌধ উদ্বোধনের সময় গতকাল শনিবার বিকেলে প্রতিমন্ত্রী ওই সব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী শহীদদের কবর জিয়ারত করেন। এখানে আলোচনা সভায় প্রতিমন্ত্রী প্রধান অতিথির বক্তব্যে দেন। এ সময় তাজুল ইসলাম ঈশ্বরগঞ্জের মুক্তিযোদ্ধাদের কল্যাণে একটি কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দেন। সঞ্চৃতিসৌধ প্রাঙ্গণে ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ আবদুছ ছাত্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ছাত্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হেকিম, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।