ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে বহদ্দারহাট উড়ালসড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ের আগেই চট্টগ্রামের বহদ্দারহাট এম এ মান্নান উড়ালসড়ক সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
গতকাল শনিবার সকালে প্রকল্প কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা মেজর হাসানুজ্জামান।
হাসানুজ্জামান বলেন, উড়ালসড়কে এক্সপানশন জয়েন্ট স্থাপন ও বিয়ারিং প্যাড পরিবর্তনসহ কিছু কারিগরি কাজ বাকি রয়েছে। তাই এই মুহূর্তে উড়ালসড়ক সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে না। উড়ালসড়কে ২৬টি এক্সপানশনের জয়েন্টের মধ্যে আটটি লাগানো হয়েছে বলে জানান তিনি। বর্তমানে উড়ালসড়কের এক পাশ হালকা যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অর্থায়নে ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে আলোচিত এই উড়ালসড়ক নির্মিত হচ্ছে।